মানবাজার ২: কাল্লাবেড়া গ্রামে দুটি বাইকের সংঘর্ষে আহত দুই ব্যাক্তি
পথ দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যাক্তি।বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের কাল্লাবেড়া গ্রামে।আহত ওই দুই ব্যাক্তির নাম কাঞ্চন মূর্মু এবং জিতেন্দ্রনাথ মাহাতো। সূত্র মারফত জানা যায় বান্দোয়ান ঝাড়গ্রাম রাজ্য সড়কে কাল্লাবেড়া গ্রামে দুটি বাইকে ধাক্কা হয়।ফলে গুরুতর আহত দুই বাইক আরোহী ।সাথে সাথে ওই মহিলাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো পুলিশ।