জামবনি: বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে সিপিআইএমের মিছিল গিধনীতে
বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে সিপিআইএমের মিছিল গিধনীতে। শুক্রবার বিকেল আনুমানিক ৪ টা নাগাদ জামবনি ব্লকের গিধনিতে এই মিছিলটি বের হয় বলে জানা গেছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে সমস্ত রাজনৈতিক দল। সিপিআইএমের পক্ষথেকেও নেওয়া হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি। এই কর্মসূচির সমর্থনেই এদিনের এই প্রস্তুতি মিছিল বলে জানা যায়।