বাঘমুণ্ডী: বাইক চুরি চক্রের পর্দাফাঁস, ১১ টি বাইক উদ্ধার করে বাঘমুন্ডি থানা থেকে প্রেস বার্তায় কি জানালেন পুলিশ? শুনুন,!
বাইক চুরি চক্রের পর্দাফাঁস বাঘমুণ্ডি থানার পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ঝালদা থানার বাঁধাঘাট এর বাসিন্দা অজয় কালিন্দী, কোটশিলা থানার কানুডির বাসিন্দা গৌতম কুমার, কোটশিলা থানার কচাহাতুর বাসিন্দা অর্জুন কুমার। ধৃতদের জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দেখানো মতে কোটশিলা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১১টি চুরি যাওয়া মোটরসাইকেল। আদালতের নির্দেশে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হ