শাহজাদপুরে পারিবারিক জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, আহত দুই মুর্শিদাবাদের শাহজাদপুর গ্রামে পারিবারিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বড় ভাইয়ের ছেলেরা — মুক্তার শেখ, গিয়াস উদ্দিন শেখ ও পাতারি শেখ — তাদের ছোট চাচা আবুল কালাম শেখ ও তার ছেলে মঞ্জিল শেখকে লাঠি ও বাসের বাতা দিয়ে মারধর করে গুরুতর জখম করে।