কৃষ্ণনগর ১: ধুবুলিয়া থানার টিভি হাসপাতাল এলাকায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার তিনজন,পেশ করা হয় কৃষ্ণনগর আদালতে
ধুবুলিয়া থানার অন্তর্গত টিভি হাসপাতাল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ধুবুলিয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ গভীর রাতে টিভি হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিন যুবককে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হতে পারে এমন কিছু সামগ্রী উদ্ধার হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল।