চোপড়া: সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিলেন চোপড়া ২৮ নং বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমান
সকাল সকাল স্বস্ত্রীক ভোট দিলেন চোপড়া ২৮ নং বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। প্রার্থী হয়ে নয় একেবারে সাধারন মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে তিনি এবং তার স্ত্রী মরিয়ম নেশা চোপড়ার ব্লকের চুটিয়াখর অঞ্চলের নিজের বুথ কেন্দ্রে ভোট দিলেন দুজনেই, আকাশ মেঘলা ঠান্ডা মরশুমের কারণে চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে বুথে বুথে সকাল সকাল ভোটারদের লাইন রয়েছে, তবে বেলা যত ঘনাবে ভোটের লাইনে আরো কত দূর পৌঁছায় সব বিষয়ে নজর রাখছি আমরা ।