রায়গঞ্জ: ২০ ঘণ্টার বেশী বিদ্যুৎ বিভ্রাটে ফুঁসে উঠল বড়ুয়া, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের
রায়গঞ্জের বড়ুয়া গ্রামে বুধবার থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসীরা। অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শতাধিক গ্রামবাসী টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। অবরোধের জেরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যায় অবরোধ তুলে নেন