মানবাজার ১: মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগানি দপ্তর। সোমবার আনুমানিক রাত্রি নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার অন্তর্ভুক্ত মধুপুর, মচড়াজোড়, শুকাপাতা,ইন্দকুড়ি এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে, ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।