পুরুলিয়া ২: হাসপাতালের বাইরে থাকা একাধিক অস্থায়ী দোকান ভেঙে ঘুরিয়ে দিল পৌরসভা
রবিবার কোর্ট চত্বরে উচ্ছেদ অভিযানের পর এবার বুধবার পুরুলিয়া হাসপাতাল চত্বরে উচ্ছেদ অভিযানে নামলো পুরুলিয়া পৌরসভা। এদিন বিকেলে বুলডোজার দিয়ে হাসপাতালের বাইরে থাকা একাধিক অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে দোকানদারদের বিকেল চারটের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও কয়েকজন ব্যবসায়ী নিজেদের দোকান সরিয়ে নিতে সক্ষম হন, তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বাকি দোকানগুলির ওপর বুলডোজার চালানো হয়।