দেগঙ্গা উৎসব ও বইমেলার পঞ্চম দিনে অনুষ্ঠিত হলো বাউল গানের সাথে নৃত্যানুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শুরু হয় নৃত্যানুষ্ঠান। শেষ হয় রাত ন'টা নাগাদ। এদিনের নিত্যানুষ্ঠানে ছোট ছোট শিশু শিল্পীরা অংশগ্রহণ করে। তাদের নাচ মুগ্ধ করে দর্শকদের। উল্লেখ্য গত রবিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষ দেগঙ্গা উৎসব ও বইমেলা। এই উপলক্ষে প্রতিদিন কবিতা আবৃত্তি নাচ গান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মেলা কমিটি।