রায়গঞ্জ: “রায়গঞ্জের বাহিনে প্রশাসনের কড়া নজর—স্পর্শকাতর বুথ ঘুরে নির্ভয়ে ভোটের বার্তা”
রায়গঞ্জ বিধানসভায় সীমান্তে কড়া নজর, স্পর্শকাতর বুথে প্রশাসনের তৎপরতা—নির্ভয়ে ভোটের বার্তা জেলাশাসকের। বুধবার সন্ধ্যায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জের বাহিন এলাকায় চারটি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্ত সংলগ্ন একটি নাকা পয়েন্ট পরিদর্শন করেন জেলাশাসক বিবেক কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ ও অন্যান