গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুর ব্লকে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক দলের উদ্যোগে পালিত হল 79 তম স্বাধীনতা দিবস
দেশের ৭৯ তম স্বাধিনতা দিবস। শুক্রবার সকাল থেকে গোপীবল্লভপুরের একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয় গোপীবল্লভপুর থানা,গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের স্বাধিনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক।