রঘুনাথপুর ১: রঘুনাথপুর ১ব্লকের আড়রা গ্রামে বিজয় মিছিলে উল্লাস বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষদের, উপস্থিত MLA
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রামে রবিবার দুপুরে রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়িকা মামণি বাউরির উপস্থিতিতে বিজয় মিছিল আয়োজিত হল।এদিনের আড়রা গ্রামে বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে বাজনা সহযোগে সদ্য নির্বাচিত রঘুনাথপুর বিধানসভার বিধায়ীকা মামণি বাউরিকে সাথে নিয়ে উল্লাসে মেতে উঠেন বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষজন।