বীরভূম জেলার প্রেরণা সংস্থার পক্ষ থেকে সিউড়ির ইরিগেশন কলোনী মাঠে বাজি ফাটানোর আয়োজন করা হয়েছিল বুধবার দিন রাত্রেবেলা। উল্লেখ্য পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই বাজি ফাটানোর আয়োজন করা হয়। বাজি ফাটানো দেখতে ও আনন্দ উপভোগ করতে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছিল সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে।