রায়গঞ্জ: বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে কালা সার্কুলার জ্বলল, পথে SUCI
শনিবার রায়গঞ্জের মোহনবাটিতে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালা সার্কুলার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় SUCI কমিউনিস্ট দল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দুলাল রাজবংশী, প্রার্থী মাধবীলতা পাল সহ নেতৃবৃন্দ। SUCI-র অভিযোগ, দ্রব্যমূল্যের চাপে জর্জরিত সাধারণ মানুষের উপর নতুন করে বোঝা চাপানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে খেটে খাওয়া মানুষের উপর।