মানবাজার ২: কুমারী গ্রামে রাস্তার পাশে মৃত অবস্থায় দেখা মিললো এক বিশাকৃতির রক পাইথন
রাস্তার পাশে মৃত অবস্থায় দেখা মিললো এক বিশাকৃতির রক পাইথন।সোমবার আনুমানিক সকাল ৯ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকের কুমারী গ্রামের মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কের পাশে সাপটিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।সাপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট।কিন্তু এভাবে মৃত্যু হলো কেন সাপটির?স্থানীয়দের প্রাথমিক অনুমান দীর্ঘাকৃতির এই সাপটি রাস্তা পার হওয়ার সময় কোন গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।