রঘুনাথপুর ১: রঘুনাথপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু আসানসোল দক্ষিণ থানা এলাকার ১ব্যক্তির ,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
পিকআপ ভ্যান গাড়িতে করে যাওয়ার পথে রঘুনাথপুর শহরের অদূরে সালকা মোড়ে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার রামবন্ধু তলা এলাকার আরাডাঙ্গা গ্রামের বাসিন্দা এক ব্যক্তির। বছর 46এর মৃত ঐ ব্যক্তির নাম জয় বাহাদুর রায়। ঘটনার খবর পরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।