ইটাহার: গোপন ক্যামেরা কান্ডে এবার ইটাহার গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ ANM, নার্স ও স্বাস্থ্য কর্মীদের
ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের পোশাক বদল রুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ উঠে এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে আদালতের নির্দেশে ইটাহার থানার পুলিশের হেপাজতে রয়েছেন ওই চিকিৎসক। তবে শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্য দপ্তরের পর্যাপ্ত সহযোগিতার দাবি সহ দোষীদের আরাল না করা, মহিলা কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করলেন সরকারি হাসপাতালের এএনএম, নার্সিং স্টাফ সহ স্বাস্থ্য কর্মীরা।