রায়গঞ্জ: ঘাস কাটতে গিয়ে খাড়ির জলে তলিয়ে মৃত্যু, করনদিঘির নীলকুঠিতে শোকের ছায়া
খাড়িতে ঘাস কাটতে গিয়ে জলে ডুবে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করনদিঘির নীলকুঠি এলাকায়। মৃতার নাম মালতি মুর্মু (৪৪)। পরিবারের দাবি, রবিবার বিকেলে স্থানীয় নদীর খাড়িতে গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় কোনওভাবে জলে পড়ে যান তিনি। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।