বিষ্ণু পঞ্চক ব্রত উপলক্ষে শুক্রবার গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরে হল বিশেষ সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি তে অংশ নিলেন শ্রী পাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী। উল্লেখ্য কার্তিক মাসের শুক্ল সপ্তমী তিথি থেকে গোপীবল্লভপুরে শুরু হয়েছে বিষ্ণু পঞ্চক ব্রত। শুক্রবার ব্রত উপবাসের চতুর্থ দিনে রাধাগোবিন্দ জীউ মন্দিরে হয় সন্ধ্যা আরতি।শ্রী পাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ এর উপস্থিতিতে হয় আরতি।