দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের রাঙাবেলিয়া GPর মিলন মন্দিরের মাঠে সার্বজনীন রাসোৎসব উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় এলাকার বিশিষ্ট গুণীজনদের বৃহস্পতিবার রাতে।এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল,রাঙাবেলিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি তন্ময় মন্ডল শম্ভু নগর GP উপ প্রধান বরুণ প্রামানিক সহ এলাকার বিশিষ্টজনেরা।এবছর রাঙাবেলিয়া মিলন মন্দির কমিটির উদ্দ্যোগে তাঁদের রাসোৎসব ৯০তম বর্ষে পদার্পন করেছে।