রায়গঞ্জ: রায়গঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির
রায়গঞ্জের আন্তরিক এবং পাল বাড়ি উদ্যোগের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে সুভাষগঞ্জের পালপাড়া নাট্য মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এলাকার মানুষের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেন। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।