ভরতপুরের তালগ্রাম শাখা পোস্ট অফিসে কয়েক লক্ষ টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন পোস্ট মাস্টার পল্লব দাস। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।সূত্রের খবর, গ্রাহকরা পোস্ট অফিসে টাকা জমা দিলেও সেই অর্থ তাঁদের পাশবইতে তোলা হয়নি— এমনই গুরুতর অভিযোগ ওঠে অভিযুক্ত পল্লব দাসের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। কয়েক দিন আগে তদন্তকারীরা গ্রাহকদের কাছ থেকে পাশবই সংগ্রহ করে যাচাই শুরু করেন।