রায়গঞ্জ: বিষ খেয়ে যুবকের মৃত্যু, করণদিঘির ভোপলায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
করণদিঘির ভোপলা এলাকায় বিষ খেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সোমনাথ সোড়েন (৩৫)। পরিবারের দাবি, রবিবার তিনি বিষ পান করেন। প্রথমে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।