রায়গঞ্জ: স্বামী-স্ত্রীর বিবাদের জেরে বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য ইটাহারে
ইটাহারের বেকিডাঙা এলাকায় স্বামী-স্ত্রীর বিবাদের জেরে এক বৃদ্ধের বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুভাষ বর্মন (৬০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। সোমবার স্ত্রী কাজে চলে যাওয়ার পর বিষ পান করেন তিনি বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হলে মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয়। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।