রায়গঞ্জ: শিলিগুড়ি মোড়ে পুলিশের জালে কোচবিহারের যুবক, বাস থেকে উদ্ধার প্রায় ৩ কেজি গাঁজা
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মোড় এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। মালদাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুশীল বর্মন নামে কোচবিহারের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ২ কিলো ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে রায়গঞ্জ পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় নাগরিক সমাজ।