Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka
Aap
Kota

ইংরেজবাজার: মালদা জেলা যুব যাদব সভার উদ্যোগে বিনয় সরকার অতিথি আবাসে রক্তদান শিবিরের আয়োজন

English Bazar, Maldah | Jun 21, 2026

MORE NEWS

গদাই কর্মকার মালদাঃ মালদা জেলা যুব যাদব সভার উদ্যোগে রক্তদান শিবির

মালদা : যোগ দিবস উপলক্ষে গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মালদা জেলা যুব যাদব সভা। ভগবান কৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে রক্তদান শিবিরের সূচনা করা হয়। রবিবার দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকার বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলী, মানবেন্দ্র চক্রবর্তী, মালদা জেলা যুব যাদব সভার জেলা সভাপতি লাল বাহাদুর ঘোষ, জেলা সম্পাদক বাসুদেব সরকার, যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, জেলা সম্পাদক হৃদয় ঘোষ, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ এবং বুদ্ধিজীবী সেলের সভাপতি শ্যামল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদের রক্তদাতাদের হাতে সবুজ বাঁচানোর বার্তা দিতে গাছের চারা তুলে দেওয়া হয়। 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বৃদ্ধি পেলেও রক্তের জোগান তুলনামূলকভাবে কমে যায়। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের শিবিরে সংগঠনের শতাধিক সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়।

গদাই কর্মকার মালদাঃ মালদা জেলা যুব যাদব সভার উদ্যোগে রক্তদান শিবির মালদা : যোগ দিবস উপলক্ষে গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মালদা জেলা যুব যাদব সভা। ভগবান কৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে রক্তদান শিবিরের সূচনা করা হয়। রবিবার দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকার বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলী, মানবেন্দ্র চক্রবর্তী, মালদা জেলা যুব যাদব সভার জেলা সভাপতি লাল বাহাদুর ঘোষ, জেলা সম্পাদক বাসুদেব সরকার, যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, জেলা সম্পাদক হৃদয় ঘোষ, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ এবং বুদ্ধিজীবী সেলের সভাপতি শ্যামল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদের রক্তদাতাদের হাতে সবুজ বাঁচানোর বার্তা দিতে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বৃদ্ধি পেলেও রক্তের জোগান তুলনামূলকভাবে কমে যায়। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের শিবিরে সংগঠনের শতাধিক সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়।

English Bazar, Maldah | Jun 21, 2026

অপূর্ব বর্মন  বামনগোলা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে যোগাভ্যাস ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়।
এদিনের অনুষ্ঠানে ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক, কর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন। পাশাপাশি নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ ও নানা শারীরিক সমস্যার মোকাবিলায় যোগ একটি কার্যকর উপায়। নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রশান্ত ও একাগ্র করে তোলে।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অপূর্ব বর্মন বামনগোলা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে যোগাভ্যাস ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়। এদিনের অনুষ্ঠানে ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক, কর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন। পাশাপাশি নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ ও নানা শারীরিক সমস্যার মোকাবিলায় যোগ একটি কার্যকর উপায়। নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রশান্ত ও একাগ্র করে তোলে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

English Bazar, Maldah | Jun 21, 2026

সুশান্ত সরকার মালদাঃ মালদার ভূতনিতে চলা ভাঙ্গন রোধের কাজের গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বললেন বিজেপি নেতৃত্ব

সুশান্ত সরকার মালদাঃ মালদার ভূতনিতে চলা ভাঙ্গন রোধের কাজের গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বললেন বিজেপি নেতৃত্ব

English Bazar, Maldah | Jun 20, 2026