রায়গঞ্জ: ডবল ইঞ্জিন সরকার গঠনের পর রায়গঞ্জ শহরের পরিধি বাড়িয়ে কর্পোরেশন করা হবে, জেলা কার্যালয়ে সাংসদের ঘোষনা
ডবল ইঞ্জিন সরকার গঠনের পর রায়গঞ্জ শহরের পরিধি বাড়িয়ে কর্পোরেশন করা হবে, জেলা কার্যালয়ে সাংসদের ঘোষনা। রবিবার দুপুরে বিজেপির জেলা কার্যালয়ে সঙ্কল্প পত্র ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের সাথে উপস্থিত ছিলেন BJP র জেলা সভাপতি নিমাই কবিরাজ, BJP র জেলা মুখপাত্র কেশবানন্দ পাল। নিমাই কবিরাজ দলীয় সংকল্প পত্র বিষয়ে সাংবাদিকদের বিশদে জানান।