রায়গঞ্জ: ভিটির জাতীয় সড়কে মৃত্যুর ছায়া, লরির চাকায় পিষ্ট প্রাতভ্রমণকারী মহিলা, আরও এক মহিলা গুরুতর জখম
রায়গঞ্জের ভিটি এলাকায় প্রাতভ্রমণ থেকে ফেরার পথে লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু ও আরও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। শনিবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। মৃতার নাম জাহেরা বিবি (৫১) এবং আহত আদুরী খাতুন। পরিবার সূত্রে অভিযোগ, শিলিগুড়িগামী একটি আমবোঝাই লরি তাঁদের ধাক্কা মারে। স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জাহেরা বিবিকে মৃত ঘোষণা করেন। আদুরী খাতুন চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।