রায়গঞ্জ: “ভোটের আগে শক্তি প্রদর্শন! বাংলায় ব্যানার হাতে উদয়পুরে কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন রুট মার্চ”
রায়গঞ্জ বিধানসভার উদয়পুরে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জ-বালুরঘাট সড়কে বিশাল সংখ্যক জওয়ানকে মার্চ করতে দেখা যায়। এবারের বিশেষ দিক, জওয়ানদের হাতে বাংলায় লেখা সচেতনতার ব্যানার—‘নিজের ভোট নিজে দিন’, ‘টাকার বিনিময়ে ভোট অপরাধ’। বাড়তি বাহিনী ও কড়া বার্তায় স্পষ্ট নিরাপত্তা জোরদার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই কড়া প্রস্তুতিতে কতটা নির্বিঘ্নে হবে ভোট, সেদিকেই তাকিয়ে সবাই।