পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবাবগঞ্জ এলাকায় সম্প্রতি অত্যন্ত ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মা পূর্ণভবা কালী মায়ের পূজা। পুজোকে ঘিরে গোটা এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে এবং বহু দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। এই পুজোরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ পুজো কমিটির উদ্যোগে ভক্তদের জন্য ভোগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ভক্তদের দীর্ঘ লাইন ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নিয়ম মেনে শান্তিপূর্ণ