বাঘমুণ্ডী: ঝালদা এসডিও অফিসে ঘাসি সমাজের ১০ দফা দাবিতে গণ ডেপুটেশন
ঝালদা এসডিও অফিসে ঘাসি সমাজের ১০ দফা দাবিতে গণ ডেপুটেশন অল ইন্ডিয়া ঘাসি সমাজ একতা মঞ্চের উদ্যোগে মঙ্গলবার ঝালদা এসডিও অফিসে ১০ দফা দাবিতে গণ ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের ৩০০-র বেশি মহিলা পুরুষ মিলে কয়েকশো মিটার দূরের থেকে মিছিল করে নিয়ে এসে এই ডেপুটেশন দেওয়া হয়। তবে ১০ দফা দাবি জানাতে গিয়ে অভিনব ভাবে ১০ টি চারা গাছ তুলে দেওয়া হলো আধিকারিকের হাতে। তবে বিভিন্ন দাবির মধ্যে অন্যতম হলো জাতির সার্বিক উন্নয়নের স্বার্থে ঘাসি সমাজ ডেভলপমেন্ট কালচারাল বোর