রায়গঞ্জ: বাড়ি থেকে দুর্গন্ধ, উদ্ধার পুলিশ কর্মীর পচাগলা দেহ, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
কালিয়াগঞ্জের স্কুলপাড়ায় এক পুলিশ কর্মীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পার্থ বসু বর্মন (৪৯)। সোমবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, তিনি বাড়িতে একাই থাকতেন এবং দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।