ইটাহার: মাঝ রাতে চূড়ামণ গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র দাস
মাঝ রাতে প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হানা ইটাহার থানার পুলিশের। গ্রেপ্তার উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তথা ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র দাস। সরকারি প্রকল্পের অধীনে সেচের সোলার পাম্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্লক তৃণমূল সভাপতি। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে, লালগঞ্জের বাসিন্দা কুরবান আলি শনিবার ইটাহার থানায় লিখিত অভিযোগ জানান।