বরাবাজার: ফলতার উপ নির্বাচন থেকে তৃণমূল প্রার্থীর সরে দাঁড়ানো বিষয়ে বামু আশ্রম মোড় থেকে প্রতিক্রিয়া জাতীয় কংগ্রেস নেতার
ফলতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে এসেছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন দলের নেতৃত্বরা বিভিন্নভাবে দেখছে বিষয়টি। মঙ্গলবার রাত আটটা নাগাদ বামু সাধু আশ্রম মোড় থেকে জাতীয় কংগ্রেসের বড়বাজার ব্লক কমিটির সভাপতি ভগীরথ মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন, তিনি বলেন শুধু এই নির্বাচনই নয় আগামী কোনো নির্বাচনেই আর তারা পশ্চিমবঙ্গে জয়ী হবে না।