বারাসাত ১: দত্তপুকুর সুঁটি নদী বাঁচাও কমিটির ডেপুটেশনের জেরে শুরু সংস্কার কাজ, সন্তোষ প্রকাশ অধ্যাপক ড. সৌম্যদীপ কুণ্ডুর
দত্তপুকুর সুঁটি নদী বাঁচাও কমিটির ডেপুটেশনের জেরে শুরু সংস্কার কাজ, সন্তোষ প্রকাশ অধ্যাপক ড. সৌম্যদীপ কুণ্ডুর অবশেষে শুরু হলো সুঁটি নদীর সংস্কার কাজ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের পূর্ব খিলকাপুরের বেলতলা থেকে এই কাজ শুরু হয়েছে। গত বছর সুঁটি নদী সংস্কারের পর জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক থাকলেও বর্ষাকালে নদীর ওপর কচুরিপানা জমে তা আবার অবরুদ্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দত্তপুকুর 'সুঁটি বাঁচাও কমিটি'র উদ্যোগে বারাসাত বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের