চোপড়া: চোপড়ার সোনাপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন বহু ভক্ত
চোপড়ার সোনাপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন বহু ভক্ত হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল সোনাপুর হনুমান মন্দির কমিটি। বৃহস্পতিবার রাতে মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুক্রবার দুপুরে প্রতিবছরের মতো এ বছরও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সোনাপুর বাজারের হনুমান মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে সোনাপুর বাজার পরিক্রমা করে জাতীয় সড়ক হয়ে