রায়গঞ্জ: বিদায়ী জেলা শাসক বিবেক কুমারকে শ্রদ্ধা জানালেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ
উত্তর দিনাজপুরের বিদায়ী জেলা শাসক বিবেক কুমারকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টা নাগাদ করা পোস্টে তিনি লেখেন, “বিদায়ী মাননীয় জেলা শাসক বিবেক কুমার মহোদয়কে আমরা সবাই শ্রদ্ধা জানালাম। আমরা তাঁকে খুব মিস করব।” বিধায়কের এই পোস্ট প্রকাশ্যে আসার পর অনেকেই বিদায়ী জেলা শাসকের কর্মজীবনের প্রশংসা করে তাঁর আগামী দিনের সাফল্য কামনা করেন।