ইসলামপুর: ভোরের নিস্তব্ধতা ভেঙে ইসলামপুর চৌরঙ্গী মোড় এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা
ভোরের নিস্তব্ধতা ভেঙে ইসলামপুর চৌরঙ্গী মোড় এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কয়েক মুহূর্তের চোখের ঘুম, আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল আম বোঝাই একটি গাড়ি। ঘটনায় এলাকায় ছড়ায় আতঙ্ক ও চাঞ্চল্য। স্থানীয়দের কথায়, প্রতিদিনের মতোই হয়তো গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল গাড়িটি। কিন্তু দীর্ঘ পথের ক্লান্তি আর চালকের চোখে নেমে আসা ঘুম মুহূর্তের মধ্যেই ডেকে আনে বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় আম বোঝাই গাড়িটি। দুর্