পুঞ্চা: পুঞ্চা হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগে BMOH কে ঘিরে ধরে বিক্ষোভ
Puncha, Purulia | May 16, 2026 পুঞ্চা হাসপাতালে শিশু মৃত্যু ঘটনাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ।হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘিরে ধরে প্রবল জনরোষ আছড়ে পড়লো পুঞ্চা হাসপাতাল চত্বরে।শনিবার সকালে ঘটনাটি ঘটে। ওই শিশুটির পরিবারের অভিযোগ গতকাল রাতে পুঞ্চা থানা এলাকার বাগদা এলাকার এক শিশুকে অসুস্থ অবস্থায় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।পরবর্তীকালে শিশুটির অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। পরে ধীরে ধীরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।