রায়গঞ্জ: অন্নপূর্ণার উপহার: রায়গঞ্জে মহিলাদের হাতে শংসাপত্র, অ্যাকাউন্টে মিলবে ৩ হাজার টাকা
অন্নপূর্ণা যোজনার উদ্বোধন উপলক্ষে বুধবার রায়গঞ্জ বিডিও অফিসে এক কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ব্লকের উপভোক্তা মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন, বিডিও কামাল উদ্দিন আহমেদ, মলয় সরকারসহ অন্যান্যরা। এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে দেওয়া হবে। বিধায়ক জানান, মহিলাদের সামাজিক সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।