মানবাজার ১: মেট্যালা গ্রামে রোহিনী ফল গলায় আটকে মৃত্যু হলো সাত মাসের শিশুর
রোহিনী পরবের দিনে মর্মান্তিক ঘটনা ঘটলো মানবাজারে।মৃতের পরিবার সূত্রে জানা যায় রোহিণী ফল গলায় আটকে শ্বাস রোধ হয়ে মৃত্যু হল এক সাত মাসের পুত্র সন্তানের।বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত গোপালনগর অঞ্চলের মেট্যলা গ্রামে।মৃতের বাবা জানায় বাড়িতে রাখা ছিলো রহিন ফল।শিশুটি সেটিই হামাগুড়ি দিয়ে গিয়ে কুড়িয়ে খেয়ে নেয়। ফলে গলায় আটকে যায় ফলটি।