ইসলামপুর: বিশ্ব পরিবেশ দিবসে রোপণ করা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতীরা, ক্ষোভে ফুঁসছে স্কুল কর্তৃপক্ষ
বিশ্ব পরিবেশ দিবসে রোপণ করা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতীরা, ক্ষোভে ফুঁসছে স্কুল কর্তৃপক্ষ ইসলামপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের হাতে যে চারা গাছগুলি রোপণ করা হয়েছিল, সেগুলি রাতের অন্ধকারে উপড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী জিএসপি বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছা