রায়গঞ্জ: কর্নজোড়ায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে কথা ও গানে উদাযাপিত হোলো রবীন্দ্র জয়ন্তী
কর্নজোড়ায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে কথা ও গানে উদাযাপিত হোলো রবীন্দ্র জয়ন্তী। শনিবার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী এই তথ্য সাংবাদিকদের জানান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে এদিন কচি কাচা থেকে বিভিন্ন রবীন্দ্র অনুরাগীরদের উপস্থিতিতে এই কর্মসুচী পালিত হয়। কবিগুরুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে৷