রায়গঞ্জ: রায়গঞ্জেই AIIMS-এর দাবিতে চণ্ডীতলায় গণস্বাক্ষর অভিযান
রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালাল রায়গঞ্জ AIIMS ডিমান্ড ফোরাম। শুক্রবার সন্ধ্যায় শহরের চণ্ডীতলা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বহু সাধারণ মানুষ অংশ নিয়ে স্বাক্ষর করেন। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ‘রায়গঞ্জের AIIMS রায়গঞ্জেই চাই’ দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা—এই তিন জেলায় ছড়িয়ে পড়েছে। তিন জেলাতেই গণস্বাক্ষর সংগ্রহ চলছে।