রায়গঞ্জ: লহন্ডায় গাছে ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
রায়গঞ্জের লহন্ডা এলাকায় এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম লোকনাথ শীল (৫১)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা ও মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে এলাকার একটি বাগানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।