রায়গঞ্জ: চন্ডীতলা এবং মোহনবাটি বাজার এলাকায় নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী
চন্ডীতলা এবং মোহনবাটি বাজার এলাকায় নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ নিজের সামাজিক মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন তিনি। এদিন প্রথমে চন্ডীতলা বাজারে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে তাদের সাথে জনসংযোগ করেন কৃষ্ণ কল্যাণী। পরে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে তাদের সাথে জনসংযোগ করেন কৃষ্ণ কল্যাণী।