রায়গঞ্জ: দক্ষিণ গোয়ালপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, অসুস্থতার জেরে আত্মঘাতীর অভিযোগ
রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধা মায়া রায় (৭০)-এর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে স্থানীয়রা তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পরিজনের দাবি, দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।