আদিবাসী অধ্যুষিত আউশগ্রামের ধনকড়ায় বাঁদনা পরবে সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আর তাদের সঙ্গে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ধামসা মাদলের মাতালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। তিনি আদিবাসী নৃত্য দলের সঙ্গে পা মেলান। জানা গিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সপ্তাহব্যাপী বাঁদনা পরবে সামিল হন।