রঘুনাথপুর ১: মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার বিকেলে আদ্রার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পুরুলিয়ায় একটি আশ্রমে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যায়,এদিন সকালে বছর ৪০-এর ওই যুবতীকে রঘুনাথপুর থানার অন্তর্গত ঝাড়ুখামার মোড়ের কাছে ঘোরাঘুরি করতে দেখে স্হানীয় মানুষজন। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ সেখানে যায়। ওই যুবতী কথা বলতে পারছিল না বলে জানা গিয়েছে। তাকে পুলিশ উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।